মুসলিম ভ্রাতৃত্বের কোন ভৌগোলীক সীমারেখা নেই। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এটাই আমরা জানি।আমাদের আবেগ এবং চেতনাও তাই। কিন্তু বাস্তবতা সম্পূর্ণই উল্টো। বর্তমান বিশ্বে সীমানা প্রাচীর আর নানা জটিলতার কারনে মুসলিম দেশগুলো সহজেই অন্য মুসলিমদেশের নাগরিকদের আশ্রয় দেয় না।যেমনটা রোহিঙ্গাদের ক্ষেত্রে দেখে আসছি। সবাই ভালোবাসলেও আশ্রয় দিতে রাজী নয় কেউ।আমরা বাংলাদেশ থেকে চলেগেলে সৌদি আরব আমাদেরকে খুব সহজেই নাগরিকত্ব দিবে না।এক মুসলমান আরেক মুসলমানের ভাই এই হাদীস তারাও জানেন। পাকিস্তান, মালয়েশিয়া,ইন্দোনেশিয়া কাতার আরব আমিরাত কখনোই আমাদেরকে নাগরিকত্ব দিবে না। তারাও এই হাদিসের ব্যাখ্যা জানেন। আমি ওয়াশিংটন ডিসিতে কিংবা কোন অমুসলিম দেশে হামলা করে তুরস্কের কাছে আশ্রয় চাইলেও আশ্রয় দিবে না। এক মুসলমান আরেক মুসলমানের ভাই এই হাদীস তারাও ভালো জানেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের, এবং আম্তর্জাজিভাবে নানা সীমাবদ্ধার কারণেনআমরা চাইলেও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের সহায়তা করতে পারবো না।আমরা চাইলেও কাশ্মীর, ইরাকে আফগানিস্তানে উইঘুরের নির্যাতিত মুসলমানদের উদ্ধার করতে পারবো না।শুধু দোয়া আর আফসোস করা ছাড়া কিছুই করার নেই আমাদের। কিন্তু আমরা চাইলে আমাদের দেশকে সুন্দর করতে পারি। আমাদের দেশকে নিরাপদ রাখতে পারি। আমরা একটি সমৃদ্ধশীলদেশ গঠন করতে পারি। তারপর একসাথে সবাইমিলে দেশে দেশে মুসলিম নির্যাতনের প্রতিবাদ করতে পারি।সাহায্য সহযোগিতা পাঠাতে পারি। বর্তমান সময়ে আমরা চাইলে নতুন করে জাতীয়তাবাদ নিয়ে ভাবতে পারি।জাতীয়তাবাদকে মেনে নেওয়া যায় কি না। আমি জানি হাজারটা দলিল, যুক্তি দিয়ে জাতীয়তাবাদকে কুফরি মতবাদ বানানো যাবে। কিন্তু যুগ চাহিদার প্রেক্ষিতে নতুন করে ভাবা যায় কি না।অবস্থার প্রেক্ষাপটে শরীয়তে নিষিদ্ধ এমন অনেক কিছুই মেনে নিয়েছি। জাতীয়তাবাদকেও মেনে নেয়া যায় কি না? বর্তমান বিশ্বে আমাদের মাথা উঁচু করে থাকতে চাইলে কর্মপদ্ধতির পরিবর্তন করতে হবে।কর্ম পদ্ধতির পরিবর্তন আনতে না পারলে কখনোই অবস্থার উত্তরণ সম্ভব হবে না।আমাদের সাথে আওয়ামীলিগ,ছাত্রলীগ, যুবলীগের সংঘাত আদর্শের শত্রুতার নয়। এ সংঘাত চলতেই থাকবে। বিএনপি ক্ষমতায় গেলেও আমাদের উপর নির্যাতন বন্ধ হবে না।জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলেও কমবে না। সংঘাতটা আদর্শিক। নিচক শত্রুতা নয়। সবাই নিজ নিজ জাতীয়তাবাদকে মেনে নিয়েছে।আমরাও যদি ভাষা বা কিছু ক্ষেত্রে জাতীয়তাবাদকে মেনে নেই, সবাই এক জাতীতে বিশ্বাস করি তবেই কমবে আমাদের সাথে রাষ্ট্রের এতো সংঘাত।