কিছু মানুষ আছে আগ বাড়িয়ে তর্ক-বিতর্ক করতে আসে।
যা মোটেও আমার পছন্দ না।
যতই তাদের থেকে আমি দূরে থাকতে চাই, ততই তারা আমাকে খুজে খুজে বের করে তর্ক-বিতর্ক করতে আসে।
গ্রাম্য একটি প্রবাদ আছে,
হাইদ্দে হাইদ্দে............. আসে।
কুরআনুল কারিমের আল্লাহ তায়ালা বলেন-
ﻣَﺎ ﺿَﺮَﺑُﻮﻩُ ﻟَﻚَ ﺇِﻟَّﺎ ﺟَﺪَﻟًﺎ - ﺑَﻞْ ﻫُﻢْ ﻗَﻮْﻡٌ ﺧَﺼِﻤُﻮﻥَ
অর্থাৎ 'তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে থাকে। মূলতঃ তারা হলো এক বিতর্ককারী সম্প্রদায়।
হাদিসে এসেছে-
হজরত আবু উমামা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘অন্যায়ের স্বপক্ষে থেকে যে ব্যক্তি তর্ক-বিতর্ক পরিহার করে তার জন্য জান্নাতের পাশে এক গৃহ নির্মাণ করা হয়। আর ন্যায়ের স্বপক্ষে থেকেও যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের মধ্যস্থলে এক গৃহ নির্মাণ করা হয়। আর যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে তার জন্য জান্নাতের উপরিভাগে এক গৃহ নির্মাণ করা হয়। (আবু দাউদ, ইবনে মাজাহ, বায়হাকি)
0 Comments