
আমাকে অনেই প্রশ্ন করেন যে,
স্বামী ও স্ত্রীর মাঝে বনিবনা হয়না বা মিল মহব্বত কম এজন্য কি করা যায়।
তাদের জন্য কয়েকটি আমল দেওয়া হলো -
আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْوَدُوْدُ) ‘আল-ওয়াদুদু’ একটি। এ পবিত্র নামের আমলে স্বামী-স্ত্রী অমিল ও দূরত্ব কমে যায়।
আল্লাহর গুণবাচক নাম (اَلْوَدُوْدُ) ‘আল-ওয়াদুদু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আল-ওয়াদুদু’
অর্থ : ‘প্রকৃত বন্ধু’; যে তাঁর অনুগত ও তাঁর দিকে ফিরে আসে তিনি তাকে ভালোবাসে। তাদের প্রশংসা করেন এবং তাদের প্রতি তিনি ইহসানকারী।
আল্লাহর গুণবাচক নাম (اَلْحَكِيْمُ)-এর আমল
ফজিলত>> স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় বা তাদের একজন অপর জনের ওপর অসন্তুষ্ট হয়; তখন আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْوَدُوْدُ) ‘আল-ওয়াদুদু’ ১০০১ (এক হাজার এক) বার পাঠ করে কোনো খাবার-দ্রব্যের মাঝে ফুঁ দিয়ে উভয়কে খাওয়ানোর ব্যবস্থা করলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল-মহব্বত ও আন্তরিকতা সৃষ্টি হয়।
পরিশেষে...যে সব স্বামী-স্ত্রীর মাঝে অমিল ও অসন্তোষ কাজ করে তাদের জন্য এ পবিত্র নাম (اَلْوَدُوْدُ) ‘আল-ওয়াদুদু’-এর এ ছোট্ট আমলটি করে তা প্রয়োগের মাধ্যমে তা থেকে মুক্ত হওয়ার তাওফিক দান করুন।
যে আমলে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। পরিবারে শান্তি ও শৃঙ্ক্ষলা স্থির হবে। তাই স্ত্রীর প্রতি যদি স্বামীর ভালোবাসা কমে যায় কিংবা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কমে যায় তবে এ আমলটি করা যেতে পারে।
ﻭَﻣِﻦَ ﺍﻟﻨَّﺎﺱِ ﻣَﻦْ ﻳَﺘَّﺨِﺬُ ﻣِﻦْ ﺩُﻭﻥِ ﺍﻟﻠَّﻪِ ﺃَﻧْﺪَﺍﺩًﺍ ﻳُﺤِﺒُّﻮﻧَﻬُﻢْ ﻛَﺤُﺐِّ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺃَﺷَﺪُّ ﺣُﺒًّﺎ ﻟِﻠَّﻪِ ﻭَﻟَﻮْ ﻳَﺮَﻯ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻇَﻠَﻤُﻮﺍ ﺇِﺫْ ﻳَﺮَﻭْﻥَ ﺍﻟْﻌَﺬَﺍﺏَ ﺃَﻥَّ ﺍﻟْﻘُﻮَّﺓَ ﻟِﻠَّﻪِ ﺟَﻤِﻴﻌًﺎ ﻭَﺃَﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌَﺬَﺍﺏِ
উচ্চারণ : ওয়া মিনান্ নাসি মাইঁ ইয়াত্তাখিজু মিংদুনিল্লাহি আংদাদাইঁ ইয়ুহিব্বুনাহুম্ কাহুব্বিল্লাহ; ওয়াল্লাজিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ; ওয়া লাও ইয়ারাল্লাজিনা জ্বালামু ইজ ইয়ারাওনাল আজাবা আন্নাল কুওওয়াতা লিল্লাহি ঝামিআও ওয়া আন্নাল্লাহা শাদিদুল আজাব।’ (সুরা বাকারা : আয়াত ১৬৫)
যাদেরকে আমি আমল গুলো দিয়েছি তাদের কাছ থেকে জানতে চাওয়া হলে তাদের উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ
তাই আপনাদের মাঝে সেয়ার করলাম।
0 Comments