অন্যের মোবাইল ফোন হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি করা:শরীয়ত_কী_বলে ?

অন্যের মোবাইল ফোন হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি করা: # শরীয়ত_কী_বলে ? ----------------------------------------- অনেক সময় আমরা অন্যের মোবাইল ফোন হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে দেই। তার পার্সোনাল বিষয়াবলী দেখতে চেষ্টা করি। কী লিখছে, সেটা পড়তে চেষ্টা করি। যা অভদ্রচিত আচরণ, শরীয়তের দৃষ্টিতে নাজায়েয। * এ প্রসঙ্গে কুরআনে কারীমের নিম্নোক্ত আয়াতটি লক্ষ্য করি: ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺟْﺘَﻨِﺒُﻮﺍ ﻛَﺜِﻴﺮًﺍ ﻣِّﻦَ ﺍﻟﻈَّﻦِّ ﺇِﻥَّ ﺑَﻌْﺾَ ﺍﻟﻈَّﻦِّ ﺇِﺛْﻢٌ ﻭَﻟَﺎ ﺗَﺠَﺴَّﺴُﻮﺍ ﻭَﻟَﺎ ﻳَﻐْﺘَﺐ ﺑَّﻌْﻀُﻜُﻢ ﺑَﻌْﻀًﺎ ﺃَﻳُﺤِﺐُّ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﺃَﻥ ﻳَﺄْﻛُﻞَ ﻟَﺤْﻢَ ﺃَﺧِﻴﻪِ ﻣَﻴْﺘًﺎ ﻓَﻜَﺮِﻫْﺘُﻤُﻮﻩُ ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﻮَّﺍﺏٌ ﺭَّﺣِﻴﻢٌ অর্থ: হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেনো কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহ তাআলাকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তা'আলা তওবা কবুলকারী, পরম দয়ালু। (সূরা হুজুরাত, আয়াত নম্বর:১২) * এরপর নিম্নোল্লেখিত হাদীস শরীফটি একটু ভালো করে পড়ে দেখি: ﻋَﻦِ ﺍﺑْﻦِ ﻋُﻤَﺮَ، ﻗَﺎﻝَ ﺻَﻌِﺪَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻟْﻤِﻨْﺒَﺮَ ﻓَﻨَﺎﺩَﻯ ﺑِﺼَﻮْﺕٍ ﺭَﻓِﻴﻊٍ ﻓَﻘَﺎﻝَ " ﻳَﺎ ﻣَﻌْﺸَﺮَ ﻣَﻦْ ﻗَﺪْ ﺃَﺳْﻠَﻢَ ﺑِﻠِﺴَﺎﻧِﻪِ ﻭَﻟَﻢْ ﻳُﻔْﺾِ ﺍﻹِﻳﻤَﺎﻥُ ﺇِﻟَﻰ ﻗَﻠْﺒِﻪِ ﻻَ ﺗُﺆْﺫُﻭﺍ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴﻦَ ﻭَﻻَ ﺗُﻌَﻴِّﺮُﻭﻫُﻢْ ﻭَﻻَ ﺗَﺘَّﺒِﻌُﻮﺍ ﻋَﻮْﺭَﺍﺗِﻬِﻢْ ﻓَﺈِﻧَّﻪُ ﻣَﻦْ ﺗَﺘَﺒَّﻊَ ﻋَﻮْﺭَﺓَ ﺃَﺧِﻴﻪِ ﺍﻟْﻤُﺴْﻠِﻢِ ﺗَﺘَﺒَّﻊَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻮْﺭَﺗَﻪُ ﻭَﻣَﻦْ ﺗَﺘَﺒَّﻊَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻮْﺭَﺗَﻪُ ﻳَﻔْﻀَﺤْﻪُ ﻭَﻟَﻮْ ﻓِﻲ ﺟَﻮْﻑِ ﺭَﺣْﻠِﻪِ " ﻗَﺎﻝَ ﻭَﻧَﻈَﺮَ ﺍﺑْﻦُ ﻋُﻤَﺮَ ﻳَﻮْﻣًﺎ ﺇِﻟَﻰ ﺍﻟْﺒَﻴْﺖِ ﺃَﻭْ ﺇِﻟَﻰ ﺍﻟْﻜَﻌْﺒَﺔِ ﻓَﻘَﺎﻝَ ﻣَﺎ ﺃَﻋْﻈَﻤَﻚِ ﻭَﺃَﻋْﻈَﻢَ ﺣُﺮْﻣَﺘَﻚِ ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻦُ ﺃَﻋْﻈَﻢُ ﺣُﺮْﻣَﺔً ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﻣِﻨْﻚِ . অর্থ: হযরত ইবনে উমার রাদিআল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মিম্বারে চড়ে উচ্চ আওয়াজে বললেনঃ হে ঐ জামা’আত, যারা মুখে ইসলাম ক্ববূল করেছো কিন্তু অন্তরে এখনো ঈমান মাজবুত হযনি! তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবেনা এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা, যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে আল্লাহ্ তা‘আলা তার গোপন দোষ প্রকাশ করে দিবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ্ তা‘আলা প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন, সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে থাকলেও। বর্ণনাকারী (নাফে') বলেন, একদিন ইবনে উমার রাদিআল্লাহু তা'আলা আনহুমা বাইতুল্লাহ বা কা’বার দিকে তাকিয়ে বললেন, তুমি কতই না ব্যাপক ও বিরাট! তুমি কতইনা সম্মানি কিন্তু তোমার চেয়েও মু’মিনের সম্মান ও মর্যাদা আল্লাহ্ তা‘আলার নিকটে অনেক বেশি। (জামে' তিরমিযী, হাদিস নং ২০৩২ হাদিসের মান: হাসান) আল্লাহ তা'আলা আমাদের সবাইকে হিফাজত করুন।

Post a Comment

0 Comments